ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো রিয়ালে আসছেন ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০০, ১৮ জুলাই ২০২০
আবারো রিয়ালে আসছেন ক্যাসিয়াস
রিয়ালের গোলরক্ষক থাকার সময় ক্যাসিয়াস

স্প্যানিশ লা লিগার সফলতম দল রিয়াল মাদ্রিদ ভক্তরা নিশ্চয়ই ইকার ক্যাসিয়াসকে ভুলে যাননি? লস ব্লাঙ্কোসদের হয়ে দীর্ঘসময় গোলপোস্টের নিচে দায়িত্ব পালন করেছেন তিনি। অধিনায়ক হিসেবে দলকে অনেক শিরোপা জিতিয়েছেন, ভক্তদের কাছ থেকে উপাধি পেয়েছিলেন ‘সেইন্ট’। বেশ কয়েকবছর আগে রিয়াল থেকে পোর্তোতে চলে যাওয়া ক্যাসিয়াস আবারো ফিরছেন পুরনো ক্লাবে। 

রিয়াল থেকে ক্যাসিয়াসের বিদায়টি হয়তো ভুলে যেতে চাইবেন ভক্তরা। অনাড়ম্বর এক সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে দলকে বিদায় জানালেও সেদিন উপস্থিত ছিলেন না ক্লাবের কেউ। দলে সুযোগ না পাওয়ার কারণেই ভালোবাসার রিয়াল মাদ্রিদ ছেড়ে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোতে চলে যান তিনি। বলা যায় অনেকটা নীরবেই স্পেনের শ্রেষ্ঠ ক্লাব থেকে বিদায় নিয়েছিলেন সেইন্ট ইকার ক্যাসিয়াস। 

তবে কয়েক বছরের বিরতিতে আবারো রিয়ালেই ফিরছেন এই কিংবদন্তি। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, ৩৯ বছর বয়সী এই তারকা রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন।

Advertisement

পোর্তোর গোলরক্ষক হিসেবে আর মাত্র একটা ম্যাচ খেলবেন ক্যাসিয়াস। বেনফিকার বিপক্ষে পর্তুগিজ কাপের ফাইনাল ম্যাচ খেলার পরপরই খেলোয়াড়ি জীবনের সমাপ্তি টানবেন এই কিংবদন্তি। তার পরেই যোগ দেবেন নতুন দায়িত্বে।

এর আগে রিয়াল সভাপতির এমন পরামর্শক হিসেবে কাজ করেছেন জিনেদিন জিদান। পেরেজ চাইছেন অবসরের পর রিয়ালের কাছাকাছিই থাকবেন ক্যাসিয়াস। পরামর্শক ছাড়াও তিনি অন্য কোনো দায়িত্ব পালন করবেন কিনা এ বিষয়ে কিছু জানানো হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!