সম্প্রতি ইনস্টাগ্রামে এক লাইভ সেশনে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে আড্ডায় মেতে উঠেন শোয়েব মালিক। পাকিস্তানের করোনা পরিস্থিতি থেকে উত্তোরণের ব্যাপারে আলোচনা করা হয়েছিল। কিন্তু ‘রইস’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করা পাক অভিনেত্রী আড্ডার শুরুতে নিজেদের ‘বয়স্ক উল্লেখ করেন। এতে নতুন প্রযুক্তি গা বাসাতে তাদের একটু সময় লাগে। এ সময় সুযোগ বুঝে নিজের বয়স বাড়লেও মাহিরার বয়স বাড়েনি বলে ফ্লার্ট করেন শোয়েব।
এতে মাহির খান কিছুটা বিব্রত বোধ করলেও পরিস্থিতি সামাল দেন। তিনি বলেন, ‘আমাদের এই চ্যাট যদি সানিয়া ভাবি দেখে ফেলেন?’
শোয়েব পাল্টা মজার করে মাহিরকে বলেন, সানিয়া তোমার ভাবি হতে পারে। আমার তো ভাবি নয়!’ শোয়েবের ঠাট্টা শুনে হাসিতে ফেটে পড়ে মাহিরা বলেন, সানিয়া আসলে পুরো পাকিস্তানের ভাবি।
.png)
ঠিক ওই সময় দুই জনের কথার মাঝে যোগ দেন খোদ সানিয়া মির্জা। এসেই কটাক্ষের সুরে শোয়েবকে তিনি বলেন, আমি সব শুনেছি তোমাদের মধ্যে কী কথা চলছে। এরপর মাহিরাকে শোয়েব জিজ্ঞসা করেন, কারও সঙ্গে ডেটে যাওয়ার আগে সেই মানুষটা সম্পর্কে তোমাদের গুগল করে যেতে হয়?’
মাহিরা উত্তরে জানান, ডেটের জন্য সানিয়া মির্জার মতো কাউকে আজও কাউকে পাইনি, যার জন্য গুগল করতে হবে। পাক অভিনেত্রীর কথা শুনে হাসিতে ফেটে পড়েন সাবেক পাক অধিনায়ক শোয়েব মালিক ও ভারতের টেনিস কন্যা সানিয়া মির্জা।