[ খেলা ]
ওয়ার্নারের মুখে ‘বড় লোকের বেটি লো’
গান গাইছেন ওয়ার্নার
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ক্রিকেটার ডেভিড ওয়ার্নার লকডাউনের সময়ে হয়ে উঠেছেন টিকটকভক্ত। প্রায়ই স্ত্রী-কন্যাদের নিয়ে বিভিন্ন হিন্দি গানের সঙ্গে নেচে ভিডিও বানাচ্ছেন তিনি। এই ক্রিকেট তারকা এবার নিজেই একটি বিখ্যাত গানের সঙ্গে গলা মিলিয়েছেন।
রোববার নিজের টুইটার পেজে একটি ভিডিও আপলোড করেন ওয়ার্নার। সেখানেই তাকে সাম্প্রতিক সময়ের জনপ্রিয় গান ‘বড় লোকের বেটি লো’ গাইতে দেখা যায়।
ভিডিওর শুরুতে আসল গানই বাজানো হয়। তখন শুধু মুখ মেলাচ্ছিলেন ওয়ার্নার। একটু পর মূল গান বাদ দিয়ে শুধু ওয়ার্নারের গলায় গান শোনা যায়। এসময় তার দুই মেয়ে হাসতে হাসতে লুটিয়ে পড়ে।
ওয়ার্নারের গলায় গানটি শুনতে ক্লিক করুন >>>এখানে<<<
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!