ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শচীনকে আউট করায় খুনের হুমকি পান ব্রেসনান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ৮ জুন ২০২০
শচীনকে আউট করায় খুনের হুমকি পান ব্রেসনান
শচীনকে আউট করার পর ব্রেসনান

শচীন টেন্ডুলকারের ব্যাটিংয়ের ভক্ত ছড়িয়ে আছে সারা বিশ্ব জুড়ে। ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে শতকের শতক করেছেন তিনি। ২০১১ সালের ইংল্যান্ড সফরেই এই কীর্তি গড়তে পারতেন তিনি। সফরের শেষ টেস্টে এই রেকর্ডের দ্বারপ্রান্তেও পৌঁছে যান তিনি। তবে সে যাত্রায় মাস্টার ব্লাস্টারকে হতাশ করেন টিম ব্রেসনান। শচীনকে আউট করায় একপর্যায়ে খুনের হুমকিও দেয়া হয় তাকে। 

ব্যক্তিগত ৯১ রানের মাথায় টেন্ডুলকারকে আউট করেছিলেন ব্রেসনান। সম্প্রতি ইয়র্কশায়ার ক্রিকেটের একটি পোডকাস্টে এসে তিনি বলেন, ‘শচীনকে আউট করার পর কয়েক বছর ধরে আমাকে খুনের হুমকি দেয়া হয়েছিল। এছাড়া আম্পায়ার রড টাকারকেও হুমকি দেয়া হয়। আমি হুমকি পেতাম টুইটারে। আর আম্পায়ারকে তার বাসার ঠিকানায় নানান ভয় দেখানো হতো।’ 

ইংল্যান্ডের সাবেক পেসার আরো বলেন, ‘ম্যাচের কয়েকমাস পর রড টাকারের সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন নিরাপত্তাকর্মী সঙ্গে নিয়ে চলাচল করার কথা জানান তিনি। এমনকি বাসার সামনে পুলিশের পাহারা ছিল।

শেষ পর্যন্ত ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের শততম শতকের দেখা পান শচীন টেন্ডুলকার। 

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!