ইফাত নামের ওই তরুণকে ছেলে হিসেবে অস্বীকৃতি জানান জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। তবে ইফাত ও মতিউর রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ছবিটির সত্যতা যাচাই করেনি ডেইলি বাংলাদেশ।
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘আমার এক ছেলে রয়েছে, তার নাম তৈাফিকুর রহমান। আলোচিত ইফাত আমার ছেলে নন। এমনকি আত্মীয় বা পরিচিতও নন। আমি তাকে কোনোদিন দেখিওনি।’
.png)
শিগগিরই আনুষ্ঠানিকভাবে এসব অপ্রচারের প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের ওই কর্মকর্তা।
এদিকে, ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ‘সাদিক এগ্রো’ ফার্ম কর্তৃপক্ষ জানিয়েছে, এক লাখ টাকা বুকিং মানি দেওয়ার পরেও শেষ পর্যন্ত ১৭৫ কেজি ওজনের ওই খাসিটি সংগ্রহ করেননি ওই যুবক।