ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ সোশ্যাল মিডিয়ায় ]

ভাইরাল স্বাক্ষরটি সজারু নাকি ময়ূর?

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৮:০৭, ২৩ মার্চ ২০২২
ভাইরাল স্বাক্ষরটি সজারু নাকি ময়ূর?
ভাইরাল হওয়া ছবি। ছবি : সংগৃহীত

আপনিও নিশ্চই অনেক রকম স্বাক্ষর দেখেছেন। অনেকটাই বিচিত্র, অনেকটা আবার সুন্দর, অনেকটাই কিছুই বোঝাই যায় না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্বাক্ষর বেশ ভাইরাল হয়েছে। যা নিয়ে বন্যা বইছে। কেউ রসিকতা করে বলেছেন, স্বাক্ষরকারী হয়তো সজারু আঁকতে গিয়েছিলেন। কেউ আবার এই স্বাক্ষরের সঙ্গে পেখম মেলা ময়ূরের সাদৃশ্য খুঁজে পেয়েছেন!

সাধারণত নিজের স্বাক্ষর যেন কেউ নকল করতে না পারে সেই জন্য নিজস্ব ভঙ্গি বা কৌশলে অনেকে স্বাক্ষর করে থাকেন। কিন্তু ভাইরাল হওয়া এই স্বাক্ষরটি একদমই ব্যতিক্রম। দেখতে অনেকটা পেখম মেলা ময়ূরের মতো। 

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভাইরাল হওয়া স্বাক্ষরটি গুয়াহাটি মেডিকেল কলেজের অস্থিবিভাগের রেজিস্ট্রারের।

রমেশ নামের এক টুইটার ব্যবহারকারী স্বাক্ষরটি শেয়ার করে লিখেছেন, আমি অনেক ধরনের স্বাক্ষর দেখেছি। কিন্তু এটি সর্বশ্রেষ্ঠ। আবার কেউ কেউ স্বাক্ষরটি শেয়ারের পর তা সজারুর সঙ্গে তুলনা করেছেন। আবার কেউ কেউ তো ড্যান্ডেলিয়ন ফুলের সঙ্গেও তুলনা করেছেন স্বাক্ষরটিকে।

এদিকে, ভাইরাল হওয়া স্বাক্ষরটির নিচে তারিখ দেওয়া ৪ মার্চ। আর এর ওপরে লেখা ‘ভেরিফায়েড’।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!