ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ সোশ্যাল মিডিয়ায় ]

চোখের মধ্যে কিলবিল করছে কৃমি, সার্জারির ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ৩০ অক্টোবর ২০২০
চোখের মধ্যে কিলবিল করছে কৃমি, সার্জারির ভিডিও ভাইরাল
প্রতীকী ছবি

চোখের মধ্যে কিলবিল করছে কৃমি। আর চোখ থেকে একটা একটা করে সেই কৃমি বের করে আনছেন চিকিৎসকরা। আর সেই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, চিনের জিয়াংসু প্রদেশের সুঝোও উপত্যকার মিউনিসিপ্যাল হাসপাতালের ঘটনা এটি। 

জানা গেছে, কয়েকদিন আগে চোখে জ্বালা-যন্ত্রণা নিয়ে হাসপাতালে আসেন ৬০ বছরের বৃদ্ধ ইয়ান। প্রথমে গা ছাড়া মনোভাব দেখালেও পরের দিকে রীতিমতো অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে আসতে এক প্রকার বাধ্যই হন তিনি।

হাসপাতালে একাধিকবার তার চোখ পর্যবেক্ষণ করা হয়। জি টিং নামের এক চিকিৎসক তার চোখ পরীক্ষা করে নিজেই স্তম্ভিত হয়ে যান। তিনি দেখেন রেটিনা জুড়ে বাসা বেঁধেছে গোলকৃমি। সঙ্গে সঙ্গেই একটি মেডিক্যাল বোর্ড গঠন করেন তিনি।

পরবর্তীতে সেই মেডিক্যাল টিমের করা সার্জারির ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একে একে প্রায় ২০টি কৃমি বের করে আনছেন চিকিৎসকরা। সরু সুতোর মতো ওই কৃমিগুলো একেকেটি ২-৩ ইঞ্চি দৈর্ঘ্যের। এই ধরনের পরজীবী চামড়া অথবা মুখ দিয়ে শরীরের বিভিন্ন অংশে চলাচল করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!