[ সোশ্যাল মিডিয়ায় ]
পাখির বাসা বাঁচাতে ৩৫ দিন আলোই জ্বালালেন না গ্রামবাসীরা
ভিডিও থেকে সংগৃহীত
স্যুইচ বোর্ডের মধ্যে বাসা বেঁধে তাতে নীল ও সবুজ রঙের ডিমও পাড়ে পাখিটি। সেটা দেখতে পান এক ব্যক্তি। হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই পাখির বাসার ছবি দিয়ে দেন তিনি। এরপরেই গ্রামবাসীরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন, ডিম ফুটে বাচ্চা না হওয়া পর্যন্ত তারা আলো জ্বালাবেন না। সেই সিদ্ধান্ত অনুযায়ী টানা ৩৫ দিন অন্ধকারে কাটালেন তারা।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, ঘটনাটি তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার একটি গ্রামের।
গ্রামবাসীরা জানিয়েছেন, প্রথমে স্থানীয় এক বাসিন্দা পাখির বাসাটি দেখতে পান। তার সন্তানরা সেই বাসাটির ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ছড়িয়ে দেন। এরপরেই সবাই মিলে সিদ্ধান্ত নেন, যতোদিন না ডিম ফুটে পাখির বাচ্চা জন্ম নিচ্ছে, ততদিন তারা ওই স্যুইচ বোর্ড ব্যবহার করবেন না। পাখির ডিম বাঁচাতে গ্রামের সবাই জোট বাঁধেন।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!