[ সোশ্যাল মিডিয়ায় ]
রেলিং ধরে ভাল্লুকের উদ্দাম নাচ, বিস্ময় ভিডিও ভাইরাল
উদ্দাম নাচের শুরুর মুহূর্তে ভাল্লুক রেলিং ধরে আছে। ছবি: ভিডিও থেকে নেয়া স্ক্রিনশর্ট।
সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড ছাড়াই পুরোটা উপকারী। এমনকি করোনাকালে এটি নির্ভেজাল আনন্দের ছবি বা ভিডিও ছড়ানোর একটি বিশাল প্ল্যাটফর্ম। তেমনি রেলিং ধরে একটি ভাল্লুক উদ্দাম নাচের নির্ভেজাল বিস্ময়কর আনন্দের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বুধবার ১৪ সেকেন্ডের ওই ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কর্মকর্তা সুশান্ত নন্দা। ভিডিওটির ক্যাপশনে সুশান্ত লিখেন, খুশির তুঙ্গে।
ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, পার্কের মতো জায়গায় লোহার রেলিং ধরে একটি ভাল্লুক দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ মাথা ঘুরিয়ে উদ্দাম নাচতে শুরু করে সে। দুই হাতে রেলিংয়ে ধরে পুরো শরীর ও মাথা দুলিয়ে মনের আনন্দে নাচতে থাকে।
এরইমধ্যে ভাল্লুকের উদ্দাম নাচের ভিডিওটি ৫০ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটির নিচে রিটুইটও হয়েছে হাজারের অধিক।
ভিডিও দেখার পর বিস্মিত নেটিজেনরা। কেউ বলছেন, করোনার তাণ্ডবের সময় মনের আনন্দে পশুরাই নাচতে পারে। মানুষ তো ভয়ে ঘরে লুকিয়ে রয়েছে। অনেকে বলছেন, ২০২০ পার হলেই এমন নাচ নাচব।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!