ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

সিলেটের জনপ্রিয় পিঠা ‘নুনগড়া’

আঁখি আক্তার
প্রকাশিত: ১৭:০৭, ২২ ডিসেম্বর ২০১৯
সিলেটের জনপ্রিয় পিঠা ‘নুনগড়া’
ছবি: সংগৃহীত

প্রত্যেকটি জেলাই নিজস্ব কিছু কিছু বিশেষ খাবারের জন্য জনপ্রিয়। তেমনি সিলেটের মানুষের অনেক পছন্দের একটি পিঠা হচ্ছে নুনগড়া। যা খেতে দারুণ মজার।

আর তৈরি করাতেও নেই তেমন কোনো ঝামেলা। শীতের বিকেলে মচমচে নুনগড়া খাওয়ার মজাই আলাদা। দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক নুনগড়া পিঠা তৈরির রেসিপিটি-

উপকরণ: ১ কাপ চালের গুঁড়া, দেড় কাপ পানি, ১ চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো, কালোজিরা।

প্রণালী: পানিতে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, লবণ দিয়ে ফুটতে দিন। বলক আসলেই চালের গুঁড়া দিয়ে রুটির আটার মতো সেদ্ধ করে নিন। চালের গুঁড়া কোয়ালিটি ভেদে কম বেশি লাগতে পারে। এবার চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। এতে উপরে শক্ত ক্রাস্ট পড়বে না। ডো নরম থাকবে। এবার হাত ভিজিয়ে একটু মথে নিন। মথে নেয়ার সময় কালোজিরা মিশিয়ে নিন।

এবার ডো টা ২ ভাগ করে একেক ভাগ বড় রুটির মতো বেলে নিন। তারপর গোল কোনো কিছু দিয়ে কেটে নিন। রুটি একদম পাতলা বা মোটা করবেন না। এবার গরম ডুবো তেলে ভেজে নিন। ফুলে উঠার পর আরো কিছুক্ষণ ভাজুন যেনো বাইরে মচমচে, ভেতরে নরম থাকে। নুনগড়া বানিয়ে না ভেজে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করা যায়। তারপর যখন খুশি ভেজে খাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!