ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে চৌকিদারের বাড়িতে মিলল ৩৩ বস্তা সরকারি চাল

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৫, ১০ এপ্রিল ২০২০
শেরপুরে চৌকিদারের বাড়িতে মিলল ৩৩ বস্তা সরকারি চাল
চৌকিদারের বাড়িতে পাওয়া চাল

শেরপুরে চুরি হওয়া খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ বস্তা চাল শুক্রবার দুপুরে এক চৌকিদারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত চৌকিদার জহুরুল হক সদর উপজেলার চরপক্ষীমারী ইউপির পোড়ার দোকান গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা মামুন হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই চৌকিদারের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া ৩৩ বস্তা চাল উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!