ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

শীতের বিকেলে ভাপা পিঠা

সাদিকা আক্তার 
প্রকাশিত: ১৬:০৯, ২০ ডিসেম্বর ২০১৯
শীতের বিকেলে ভাপা পিঠা
ছবি: সংগৃহীত

বেশ জেঁকে বসেছে শীত। আর শীত মানেই ভাপা পিঠা খাওয়ার কথা সবার জানা। গ্রাম কিংবা শহরে ভাপা পিঠা সব জায়গায় পাওয়া যায়। শহরে পিঠার স্বাদ পেতে আমরা পিঠার দোকানের খোঁজ করি। 

রাস্তার পাশে বানানো পিঠা মজাদার হলেও সেই পিঠা স্বাস্থ্যকর কিনা সে উত্তর দেয়া কঠিন। তাই বাসায় খুব সহজে তৈরি করুন নতুন গুড়ের মজার ভাপা পিঠা। চলুন তবে জেনে নেয়া যাক ভাপা পিঠার রেসিপিটি-  

উপকরণ: চালের গুঁড়া ৪ কাপ, পানি পরিমাণ মতো, নারকেল ২ কাপ, খেজুরের গুড় দেড় কাপ (ছোট ছোট টুকরো করে কাটা), লবণ সামান্য।

Advertisement

প্রণালী: চালের গুঁড়ায় একটু লবণ ও হালকা গরম পানি দিয়ে মেখে চালুনি দিয়ে চেলে নিন। ছোট বাটিতে চালের গুঁড়া এরপর গুড় দিন। এরপর ওপরে নারকেল দিয়ে আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন। পাতলা সাদা কাপড় দিয়ে পিঠাটা মুড়ে ভাপা পিঠার পাত্রের পানি ফুটে উঠলে তার ওপরে বসিয়ে দিন। এবার বাটি উঠিয়ে পিঠা কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রাখুন। ওপরে একটা ঢাকনা দিন। তিন মিনিট পর পিঠা নামিয়ে গরম গরম পরিবেশন ক

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!