ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিজ্ঞান বিস্ময় ]

খাবারের প্লেটে আসছে ল্যাবে তৈরি মাংস

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৭:২১, ২৪ জানুয়ারি ২০২৩
খাবারের প্লেটে আসছে ল্যাবে তৈরি মাংস
ছবি: প্রতীকী

মাংস খেতে অনেকেই পছন্দ করেন। কিন্তু বেড়ে চলা জনসংখ্যা, পরিবেশের ক্ষতি, বড় আকারে পশুপালন নিয়ে নৈতিক সংশয় মাংসের ভাবমূর্তির ক্ষতি করছে। বিজ্ঞানীরা ল্যাবে কৃত্রিম মাংস তৈরি করে নতুন সমাধান খুঁজে নেয়ার চেষ্টা করে যাচ্ছিলেন। এবার রেস্তোরাঁর মেনুতে মিলতে যাচ্ছে ল্যাবে তৈরি মাংস। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ বছরের মধ্যেই রেস্টুরেন্টে এমন মাংস বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রস্তুতকারকরা।

 প্রস্তুতকারকদের দাবি সত্য হলে, সত্যিকার অর্থেই খাবারের প্লেটে আসতে যাচ্ছে ল্যাবরেটরিতে তৈরি হওয়া মাংস। যা পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁগুলোয়। 

এদিকে, ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাবে তৈরি মাংস রেঁস্তোরায় আসবে ২০২৮ সাল নাগাদ। ল্যাবে বানানো মাংসের প্রচারের জন্য এরই মধ্যে আর্জেন্টিনার বেশ কয়েকটি বড় বড় রেস্টুরেন্টের সঙ্গে চুক্তিও হয়ে গেছে। এই চুক্তি অনুযায়ী ফ্রান্সিস মলম্যান ও স্প্যানিয়ার্ড জোসে আন্দ্রেসের মতো রেস্টুরেন্টের মেনুতে রাখা হবে ল্যাবে তৈরি মাংস। তবে এক্ষেত্রে সফলতা আনতে কাঠখড় পোড়াতে হবে উৎপাদকদের। আসল মাংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাজারে টিকে থাকাটাই ল্যাবের মাংসের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তাছাড়া দামও হাতের নাগালের মধ্যে রাখা গেলেই তা সম্ভব হবে।

উল্লেখ্য, সিঙ্গাপুর এ ধরনের মাংস খুচরা বিক্রির অনুমোদন দিয়েছে। তবে এবার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদনের পর এখন যুক্তরাষ্ট্রেও এটি বিক্রি হওয়ার অপেক্ষায় রয়েছে। 

সূত্র : রয়টার্স ও ডেইলি মেইল 

ডেইলি-বাংলাদেশ/এস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!