ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিজ্ঞান বিস্ময় ]

এই প্রথম খোঁজ মিলল পানি বিষাক্তকারী দুই ব্যাকটেরিয়ার

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৬:৫১, ২৪ জুলাই ২০২০
এই প্রথম খোঁজ মিলল পানি বিষাক্তকারী দুই ব্যাকটেরিয়ার
পানি বিষাক্তকারী দুই ব্যাকটেরিয়া

খাবার পানিকে হয়তো এ বার আরো নিখুঁত ভাবে পরিস্রুত করা সম্ভব হবে। এই প্রথম খোঁজ মিলল পানি বিষাক্তকারী দুই ব্যাকটেরিয়ার। নতুন দুই প্রজাতির ব্যাকটেরিয়াগুলো খাবার পানিতে মিশে থাকা অত্যন্ত বিষাক্ত ধাতু ম্যাঙ্গানিজ খেয়ে বাঁচে। 

যে বিষাক্ত ম্যাঙ্গানিজকে খাবার পানি থেকে সরানোটা এখন পর্যন্ত বেশ দুঃসাধ্যই। আর ম্যাঙ্গানিজ খাওয়ার পর ব্যাকটেরিয়াগুলো খাবার পানিতে আরো বিষাক্ত পদার্থ মেশায় এবং বংশবৃদ্ধি করে।

সাইন্স নিউজর প্রতিবেদন অনুসারে, ম্যাঙ্গানিজ খেয়ে বেঁচে থাকা নতুন এই দু’টি প্রজাতির ব্যাকটেরিয়ার আবিষ্কারের গবেষণাপত্রটি বেরিয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘নেচার’-এ। এই প্রথম কোনও ব্যাকটেরিয়ার হদিশ মিলল যারা বেঁচে থাকে, বেড়ে ওঠে অত্যন্ত বিষাক্ত ধাতু ম্যাঙ্গানিজ খেয়ে। 

সদ্য আবিষ্কৃত এই দুই প্রজাতির ব্যাকটেরিয়ার নাম দেয়া হয়েছে, ‘ক্যান্ডিডেটাস ম্যাঙ্গানাইট্রোফাস  নোডুলিফরম্যান্স’ এবং ‘রামলিব্যাকটার লিথোট্রফিকাস’।

অন্যতম প্রধান গবেষক ‘ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক)’ অধ্যাপক জারেড লেডবেটার বলেছেন, ‘‘গবেষণাগারের কাচের জারটা যদি ট্যাপ ওয়াটারে ধুয়ে পরিষ্কার করার কথা না ভাবতাম, তা হলে হয়তো এদের কথা জানতেই পারতাম না কোনো দিন!’’

লেডবেটার তার গবেষণাগারে কাজ করছিলেন একটি গোলাপি রঙের যৌগিক পদার্থ নিয়ে। তার নাম ম্যাঙ্গানিজ কার্বনেট। সেটি রাখা ছিল একটি কাচের জারে। কিছুতেই জারটিকে পরিষ্কার করতে পারছিলেন না জারেড। ভাবলেন জলে ধুয়ে নেবেন জারটা। তাতেই গোলাপি রঙের ম্যাঙ্গানিজ কার্বনেট দ্রবীভূত হয়ে গিয়ে কাচের জারটা পরিষ্কার হয়ে যাবে। সেই ভেবেই ট্যাপ ওয়াটার দিয়ে কাচের জারটি ভরিয়ে রেখে শহর থেকে একটি দূরে পড়াতে চলে গিয়েছিলেন জারেড। গবেষণাগারে ফিরে আসেন আড়াই মাস পর। অবাক হয়ে দেখেন কাচের জারটা একেবারে কালো হয়ে গিয়েছে। আর তাতে জমাট বেঁধে রয়েছে শক্ত একটা পদার্থ। ওই পদার্থটি আসলে ম্যাঙ্গানিজ অক্সাইড। খাবার পানি থেকে ভূগর্ভ, পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এই ম্যাঙ্গানিজ অক্সাইড।

জারেড জানিয়েছেন, আমরা আঁচ করলাম, ট্যাপ ওয়াটারের জলে থাকা ব্যাকটেরিয়াই কাচের জারে থাকা ম্যাঙ্গানিজ কার্বনেট থেকে ইলেকট্রন বের করে নিয়ে ওই কালো রঙের ম্যাঙ্গানিজ অক্সাইড তৈরি করেছে। না হলে আর কোনো ভাবে তো কালো রঙের ম্যাঙ্গানিজ অক্সাইড তৈরি হতে পারে না কাচের জারে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!