[ দেশজুড়ে ]
সাভারে ট্রাকচাপায় কনস্টেবল নিহত
কনস্টেবলের মরদেহ আনা হয়েছে সাভার হাইওয়ে থানায়
ঢাকার সাভারে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইলে এ ঘটনা ঘটে।
নিহত আকাশ আহম্মেদ ধামরাই উপজেলার আব্দুল মজিদের ছেলে। ২০১৮ সালে তিনি নারায়নগঞ্জ শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দিয়েছিলেন।
সাভার হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ হেল বাকী জানান, আকাশ আহম্মেদ মোটরসাইকেলে চড়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। উলাইলে পেছন থেকে আসা দ্রুতগতির ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওই সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!