ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় শিক্ষকসহ নয় ভুয়া পরীক্ষার্থী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ২১ নভেম্বর ২০১৯
সাতক্ষীরায় শিক্ষকসহ নয় ভুয়া পরীক্ষার্থী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার দেবহাটায় পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষকসহ নয় পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেবহাটার সখিপুর দাখিল মাদরাসার কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। 

আটক নুরুল ইসলাম উপজেলার উত্তর পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক। এছাড়া আটক ভুয়া পরীক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। 

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, আটক শিক্ষার্থীরা শিশু হওয়ায় ইউএনও সাজিয়া আফরীন মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছেন। আর শিক্ষক নুরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে বিচারিক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!