ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শাহ আমানতে এক কেজি সোনা ও সিগারেট উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৫, ৭ ফেব্রুয়ারি ২০২০
শাহ আমানতে এক কেজি সোনা ও সিগারেট উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৯টি সোনার বার ও ২৪০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ১ কেজি ৫৩ গ্রাম।

বৃহস্পতিবার দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব পণ্য উদ্ধার করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের দায়িত্বরত কর্মকর্তারা।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (ডিসি) রিয়াদুল ইসলাম বলেন, দুবাই থেকে আসা তিন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তাদেরকে চ্যালেঞ্জ করেন কাস্টমস কর্মকর্তারা। পরে তাদের প্যান্টের বেল্টের বকলেসে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯টি সোনার বার এবং ব্যাগেজ তল্লাশি করে ২৪০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!