ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

হজ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি আরব

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ২৫ এপ্রিল ২০২৪
হজ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি আরব
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

চলতি বছরে জুন মাসের মাঝামাঝি সময়ে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর আগেই সৌদি আরবের নাগরিক ও দেশটিতে যেসব বিদেশি মুসলিম বাসিন্দা আছেন তাদের জন্য হজ পারমিট দেওয়া শুরু হয়েছে।

বুধবার থেকে এ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি। গালফ নিউজ জানিয়েছে, স্থানীয় নাগরিক ও বাসিন্দারা সরকারি প্ল্যাটফরম আবসার এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে এই পারমিট তথা অনুমতি সংগ্রহ করতে পারবেন।

গত ফেব্রুয়ারি মাসেই হজ প্রক্রিয়া সহজ করতে নাগরিক ও অভিবাসীদের জন্য ই-নিবন্ধন চালু করে সৌদি আরব। এছাড়া হজের সময় যেন পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় অতিরিক্ত লোকসমাগম না হয়, তা নিশ্চিত করতে আগামী ৬ জুনের মধ্যে সব বিদেশি ওমরাহকারীকে সৌদি আরব ত্যাগের নির্দেশনাও দিয়েছে দেশটি।

Advertisement

এবারের হজ মৌসুমে হজ পালন করতে ইচ্ছুক সৌদিবাসীর জন্য চারটি প্যাকেজ চালু রেখেছে দেশটির হজ মন্ত্রণালয়। তারা আবাসন সুবিধার স্তরবিন্যাসের ওপর ভিত্তি করে ৪ হাজার ৯৯ সৌদি রিয়াল থেকে শুরু করে ১৩ হাজার ২৬৫ সৌদি রিয়াল পর্যন্ত দাম নির্ধারণ করেছে। এই প্যাকেজের দাম তিন কিস্তিতে পরিশোধ করা যাবে। এই সুবিধা কেবলই সৌদি আরবের নাগরিক বা বাসিন্দাদের জন্য।

যারা এবার হজে যাবেন এবং তাদের সেবায় স্বেচ্ছাসেবক/কর্মী নিয়োগ দেবে সৌদি আরব সরকার। স্বেচ্ছাসেবক/কর্মীদের সবাইকে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট কিছু টিকা নিতে হবে। ১৮ বছরের বেশি বয়সি লোকদের জন্য কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিসের টিকা নিতে হবে। গত বছর প্রায় ১৮ লাখ মানুষ হজ পালন করেছেন।

বিদেশি হজযাত্রীদের জন্য একটি নতুন কৌশল অনুসরণ করে চলতি বছরের হজের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। নতুন কৌশল অনুসারে, হজের পবিত্র স্থানগুলোতে আগে থেকেই দেশগুলোর জন্য আর কোনো নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হবে না। তার বদলে যেসব দেশ আগে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি চূড়ান্ত করবে তাদের আগে নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!