রোববার (২৪ ডিসেম্বর) দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, নবীজির রওজা পরিদর্শনে বছরে ৩৬৫ দিনই অনুমতি দেওয়া হবে। তবে একজন দর্শনার্থী ৩৬৫ দিনের মধ্যে একবারই এটি পরিদর্শনের অনুমতি পাবেন।
মন্ত্রণালয়ের নির্দেশনায় আরো বলা হয়েছে, নবীজির রওজা পরিদর্শনে নুসুক বা তায়াওক্কাল অ্যাপস থেকে অনুমতি নিতে হবে। তবে এক্ষেত্রে করোনায় আক্রান্ত না হওয়ার সার্টিফিকেট প্রদান করতে হবে।
.png)
হজরত মুহাম্মাদ (সা.) এর রওজা মোবারক পবিত্র মদিনা নগরীর মসজিদে নববীতে অবস্থিত। এটি আল রাওদা আল শরিফা নামে পরিচিত।
গত ছয় মাস আগে শুরু হওয়া ওমরাহ মৌসুমে প্রায় ১ কোটি মুসল্লি পবিত্র ওমরাহ পালন করবেন বলে আশা সৌদি আরব কর্তৃপক্ষের।
সূত্র: গাল্ফ নিউজ