ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

অনন্ত-বর্ষার ওমরাহ পালন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪২, ২৩ ডিসেম্বর ২০২৩
অনন্ত-বর্ষার ওমরাহ পালন
ছবি: আফিয়া নুসরাত বর্ষা ও অনন্ত জলিল

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব গেছেন তারা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অনন্ত নিজেই। 

এখন সৌদি আরবে অবস্থান করছেন এই তারকা দম্পতি। দশ দিন সৌদি আরবে থাকবেন। 

এই তারকা দম্পতির সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘কিল হিম’। এটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল। 

মুক্তির অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমা। এ ছাড়া এই জুটি অনেকগুলো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। তাদের অভিনীত বেশ কিছু ছবি বেশ আলোচনায় এসেছিল।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!