হাদিসে এসেছে, মুয়াজ ইবনে জাবাল (রা.)-কে একদিন আল্লাহর রাসুল (সা.) বললেন, ‘হে মুয়াজ! ফরজ নামাজগুলোর পর এ দোয়া পাঠ করো।’ (মুসলিম, হাদিস : ৫৯; আবু দাউদ, হাদিস : ১৫২২; নাসায়ি, হাদিস : ০৩/৫৩)
দোয়াটি হলো (আরবি):
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكِ وَحُسْنِ عِبَادَتِكِ
.png)
উচ্চারণ: আল্লাহুম্মা আ-ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।’
অর্থ: হে আল্লাহ! আমাকে আপনার জিকির ও শোকর আদায় করার তাওফিক দিন এবং উত্তমরূপে আপনার ইবাদত করার তাওফিক দান করুন।
আল্লাহ তাআলা আমাদের অধিক হারে তার জিকির, শুকরিয়া আদায় ও ইবাদত-বন্দেগি করার তাওফিক দান করুন। আমিন।