বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীদের বয়স কমপক্ষে ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সী কোনো যাত্রী বা তার পক্ষ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
.png)
চলতি বছর যারা হজ করার পরিকল্পনা করছেন, তাদের নিবন্ধনের বিষয়ে সৌদি সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে যারা প্রথবারের মতো হজে যেতে চান, ভিসা পেতে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে। এজন্য ‘আবশের’ নামে একটি অ্যাপও চালু করেছে সৌদি সরকার।
আগামী জুনের শেষদিকে হজের মৌসুম শুরু হবে। এর অন্তত দুই মাস আগে নিবন্ধন করতে হবে।