ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হজ নিবন্ধন সেবাকেন্দ্র চালু করলো ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৩
হজ নিবন্ধন সেবাকেন্দ্র চালু করলো ইসলামিক ফাউন্ডেশন
ফাইল ফটো

রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবাকেন্দ্র চালু করা হয়েছে। এ সেবাকেন্দ্রে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা দেওয়া হবে।

রোববার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলম এ সেবাকেন্দ্রের উদ্বোধন করেন।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবা সংক্রান্ত যেকোনো তথ্য দিতে তিনজন কর্মকর্তাকে দায়িত্বও দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেওয়া হবে।

এদিকে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ (মোবাইল: ০১৫৫০৬৮৭০২২ ও ০১৭১৬২০৯৯১৫), সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান (০১৫৫০৬৮৭০৬৪, ০১৬৮৪০১৯১৬০) এবং দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকারকে (০১৭৫৮৪০৬৮৮৩) দায়িত্ব দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!