[ ধর্ম ]
এক শর্তে ‘মাহরাম’ ছাড়াই পবিত্র ওমরাহ পালন করতে পারবেন নারীরা
ছবি: সংগৃহীত
এক শর্তে ১৮ থেকে ৬৫ বছর বয়সের নারীরা কোনো পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। শর্ত হলো একটি দলের অংশ হিসেবে পবিত্র ওমরাহ পালনে যেতে হবে নারীদের। সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে এসব কথা বলা হয়েছে।
জানা যায় সৌদি আরবের হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওমরাহ হজযাত্রার জন্য আবেদন করা নারীদের এক ডোজ টিকা নিতে হবে। এ ছাড়া তাদের অন্য কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত পাঁচ বছরে হজ করেননি, তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন।
গত বছর সৌদি আরবের হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব বয়সী নারীদের ‘মাহরাম’ ছাড়াই হজ পালনের অনুমতি দেয়। তবে নারীদের অবশ্যই একটি দলের অংশ হতে হবে বলে শর্ত জুড়ে দেওয়া হয়।
মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর সৌদি আরবে নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানো ও পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!