ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

রবিনহুড নন আমির খান, টাকার ব্যাপারে স্পষ্ট বক্তব্য অভিনেতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৪০, ৪ মে ২০২০
রবিনহুড নন আমির খান, টাকার ব্যাপারে স্পষ্ট বক্তব্য অভিনেতার
আমির খান

লকডাউনে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বলিউডের তাবড় সেলিব্রেটিরা। শাহরুখ খান থেকে সালমান খান কিংবা অক্ষয় কুমার, কঙ্গনা রানাউতরা, একের পর এক মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বলিউড যখন সরকার এবং অসহায়দের পাশে দাঁড়াতে ব্যস্ত, সেই সময় আমির খান কী করছেন বলে অনেকে প্রশ্ন করতে শুরু করেন।

শোনা যায়, আমির নাকি দিল্লির বেশ কিছু দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, একটি ট্রাকে করে আটার বস্তার মধ্যে করে টাকা লুকিয়ে দুঃস্থদের সাহায্য করছেন বলিউডে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এ অভিনেতা। এই খবর প্রকাশিত হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আমির খান।

তিনি জানান, আটার বস্তার মধ্যে টাকা লুকিয়ে নিয়ে কাউকে দান করেননি তিনি। শুধু তাই নয়, তিনি কোনো রবিনহুড নন যে ওইভাবে টাকা লুকিয়ে কাউকে দেবেন। অন্য কেউ এই কাজ করতে পারেন কিন্তু তিনি করেননি বলে স্পষ্ট জানান আমির।

দেশের আর পাঁচজন সাধারণ নাগরিকের মতো আমিরও কোয়ারেন্টাইন জীবন কাটাচ্ছেন স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদে সঙ্গে। 

সম্প্রতি জ্যাকলিনের ওয়েব সিরিজ মিসেস সিরিয়াল কিলার দেখছেন, এমনই ছবি শেয়ার করেন আমিরের প্রথম পক্ষের মেয়ে ইরা খান। অর্থাত আমির যে পুরোপুরি পরিবারের সঙ্গেই বর্তমানে সময় কাটাচ্ছেন, তা বেশ স্পষ্ট।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!