রাসূলের (সা.) হাদিস (পর্ব-৯)
মানুষ যখন পবিত্র জীবন যাপন করে, তখন তার আত্মায় নূর সৃষ্টি হয়, ফলে সে ঈমানের পথে ধাবিত হয়। আর যখন সে অপবিত্র জীবন যাপন করে, তখন তার ভেতর পশুত্ব জেগে ওঠে, ফলে সে শয়তানের অনুসারী হয়। তাই ইসলামে পবিত্রতাকে ঈমানের অঙ্গ বলা হয়েছে।
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।’ (সহিহ মুসলিম, হাদিস : ২২৩)।
ইসলামি শরীয়ত মুমিন মুসলমানকে তার জীবনের সর্ব পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার নির্দেশ দিয়েছে। মহানবী রাসূলুল্লাহ (সা.) এর জীবনচরিত পাঠ করলে এমন কিছু সুন্নতের খোঁজ পাওয়া যায়- যা বিভিন্ন ধরনের রোগ-বালাই প্রতিরোধে চিকিৎসাবিজ্ঞানীদের পরামর্শের অনুকূল। হাদিসগুলো ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য ধারাবাহিকভাবে চলবে। ইনশাআল্লাহ!
আরো পড়ুন >>> রাসূলের (সা.) হাদিস (পর্ব-৮)
প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক উল্লেখযোগ্য কিছু হাদিস তুলে ধরা হলো-
পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে মসজিদে যাওয়া :
রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কোনো ব্যক্তি উত্তমরূপে ওজু করে শুধু নামাজ আদায়ের জন্য মসজিদে রওনা হলে মসজিদে পৌঁছা পর্যন্ত তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তার জন্য এক ধাপ করে মর্যাদা বৃদ্ধি করেন এবং তার একটি গুনাহ মাফ করে দেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ৬৪৯)