[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে অস্ত্র-গুলি-মাদকসহ ডাকাত দলের সদস্য আটক
আটক শমসের মোল্লা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বার মল্লিকা (মোল্লা পাড়া) এলাকা থেকে বুধবার সকালে ডাকাতি, চুরি, মাদকসহ একাধিক মামলার আসামি আন্তজেলা ডাকাত দলের সদস্য শমসের মোল্লাকে আটক করেছে র্যাব।
এ সময় তার কাছ থেকে ১ টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি, একটি রামদা, ১০ বোতল ফেনসিডিল ও ২ লিটার মদ উদ্ধার করা হয়েছে।
শমসের মোল্লা বালিয়াকান্দি উপজেলার বার মল্লিকা এলাকার সেকেন মোল্লার ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এএসপি দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে আটক করা হয়। সে সঙ্গে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় একটি মামলা হয়েছে। এছাড়া ডাকাত দলের সদস্য শমসের মোল্লার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!