ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুঠিয়ায় প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে আগুন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৬, ৫ মার্চ ২০২০
পুঠিয়ায় প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে আগুন
প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ে আগুন

রাজশাহীর পুঠিয়ায় প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে আগুন লেগে একটি কক্ষ পুড়ে গেছে। বুধবার রাতে ইউএনও কার্যালয় সংলগ্ন প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন। 

এতে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ডিসপেনসিং কক্ষে আগুন লাগে। আগুনের শিখা ও কালো ধুয়া দেখে আশেপাশের মার্কেটের লোকজন পুঠিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। 

খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা কক্ষটির আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. জান্নাতুন ফেরদৌস ও কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা ছুটে আসেন। 

আগুনে ডিসপেনসিং কক্ষের ডিসপেনসারি টেবিল, একটি আলমারি ও কিছু ওষুধ পুড়ে যায়। তবে অন্যান্য কক্ষে আগুন লাগার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!