[ দেশজুড়ে ]
পত্নীতলায় বিজিবির অভিযান, ভারতীয় পণ্য উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর পত্নীতলার পারুইল থেকে বুধবার দুপুরে প্রায় দেড় লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসান, পিবিজিএম, জি প্লাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কড়িয়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. নুরুল আমিনের নেতৃত্বে একটি টহল দল পারুইলে অভিযান চালায়। অভিযানে ভারতীয় ৮৩০ জোড়া গ্লোব গোল্ড বাংলিশ চুড়ি, দুই হাজার ২৮০ জোড়া সিটি গোল্ড চুড়ি, ৯টি শাড়ি, মালিকবিহীন দুটি পুরাতন হিরো বাইসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, অভিযানে উদ্ধার করা পণ্য হিলি শুল্ক অফিসে জমা হবে। যার বাজার মূল্য ১১ লাখ ৩৯ হাজার টাকা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!