ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্লাস্টিকের বস্তায় চাল রাখায় গুনতে হলো জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩১, ২৭ নভেম্বর ২০১৯
প্লাস্টিকের বস্তায় চাল রাখায় গুনতে হলো জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্রির উদ্দেশ্যে প্লাস্টিকের বস্তায় চাল মজুত করায় দুই অটো রাইস মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ অভিযান চালানো হয়। সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া ও সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান এ অভিযান চালান।

ইউএনও পঙ্কজ জানান, প্লাস্টিকের বস্তায় মজুত করা ৭শ’ বস্তা চাল ও প্রতিষ্ঠানের নামে ছাপানো প্রায় এক হাজার খালি বস্তা রাখায় মেসার্স গ্লোবাল অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্লাস্টিকের বস্তায় ৩শ’ বস্তা চাল ও এক হাজার খালি বস্তা রাখায় মেসার্স জামান অ্যান্ড সন্স অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। খালি বস্তাগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!