[ দেশজুড়ে ]
পাঁচ পায়ের বাছুর দেখতে উৎসুক জনতার ভিড়
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বীরগঞ্জে একটি পাঁচ পায়ের সাদা রঙের বাছুরের জন্ম হয়েছে। বাছুরের জন্মের পর থেকে বাছুরটিকে দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।
উপজেলার নিজপাড়া ইউপি’র বলরামপুর গ্রামে বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে মো. ফরহাদের বাড়িতে তার পালিত গাভীর শুক্রবার রাতে পাঁচ পায়ের সাদা রঙের বাছুরের জন্ম হয়।
ফরহাদ জানান, শনিবার সকালে গোয়াল ঘর পরিষ্কার করতে গেলে দেখতে পাই, গাভীটির প্রসব করা বাছুরটির ঘাড়ের ওপর দিয়ে অতিরিক্ত একটি পা ।
বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ অফিসকে অবগত করা হয়েছে। পরে প্রাণিসম্পদ অফিসার এসে চিকিৎসা প্রদান করেন। বর্তমানে গাভী ও বাছুরটি সুস্থ আছে। এখন গাভীটির বাছুর দেখতে প্রতিদিন বাড়িতে মানুষের ঢল দেখা যাচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এমকে
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!