ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ প্রবাস জীবন ]

পান কিনতে লকডাউনেও লন্ডনের রাস্তায় বাংলাদেশিদের ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭, ১৭ এপ্রিল ২০২০
পান কিনতে লকডাউনেও লন্ডনের রাস্তায় বাংলাদেশিদের ভিড়
ছবি: সংগৃহীত

করোনা আতঙ্কে চলছে লকডাউন। এতে স্বাভাবিক জীবনযাত্রা থেমে থাকলেও বন্ধ হয়নি মানুষের পান খাওয়া। তাই লকডাউন উপেক্ষা করেই লন্ডনের রাস্তায় পান কেনার জন্য ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

ব্রিটেনের লন্ডনের টাওয়ার হ্যামলেটস, ক্যামডেন ও নিউহামে প্রচুর বাংলাদেশিদের বসবাস। ব্রিটেনের এসব জায়গাতে প্রচুর বিক্রি হয় পান। তবে করোনার কারণে কিছু দিন ধরে দেশটিতে পান আসা বন্ধ রয়েছে। এমন পরিস্থিতে লন্ডন শহরের শেডওয়েল কাচা বাজার নামক দোকানে পান আসার খবর চারদিকে ছাড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দোকানে মানুষের ভিড় লেগে যায়। করোনা ভাইরাস, লকডাউন কোন কিছুই মানুষকে পান কেনা থেকে আটকাতে পারেনি। প্রচণ্ড রোদে দীর্ঘ লাইনে বিভিন্ন বয়সের নারী-পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পানের জন্য।

শুধু পানের জন্য সরকারের কোন নিয়ম কানুনের তোয়াক্কা করেননি বাঙালিরা। চাহিদার তুলনায় পান কম থাকায় দাম ছিল একটু বেশি। কিন্তু তাদের কাছে পান পাওয়াটাই ছিল সোনার হরিণের মত।

এ বিষয়ে দোকানে কর্মরত হাবিবুর রহমান বলেন, আজ কিছু পান এসেছিল, কিন্তু এতো মানুষ পান নিতে আসেন যা কল্পনার বাহিরে, সবাইকে পান দেয়া সম্ভব হয়নি।

এদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পান না পেয়ে অনেক মানুষ হতাশ হয়ে ফিরেছেন বাড়িতে। অনেকে আবার ফেসবুকে পান কোথায় পাওয়া যাবে তথ্য দিতে অনুরোধ করেছেন পরিচিতদের কাছে। 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!