ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

পাকা চুল কালো করার তিন উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬, ১০ জানুয়ারি ২০২০
পাকা চুল কালো করার তিন উপায়
ছবি: সংগৃহীত

অকালে চুল পেকে যাওয়ার সমস্যায় অনেকেই ভুগে থাকেন! এর সমাধান হিসেবে প্রায় সবাই কেমিক্যালযুক্ত চুল কালো করার রং ব্যবহার করে থাকেন।

তবে জানেন কি? এসব কেমিক্যাল থেকে অ্যালার্জি হতে পারে আর চুল তো রুক্ষ হয়ই। বায়ু দূষণ, স্ট্রেস, অযত্ন, ভুল ডায়েট বা নানা রোগের কারণে অল্প বয়সেই চুলে পাক ধরতে পারে।

তবে সাদা চুল কালো করতে নির্ভর করতে পারেন প্রাকৃতিক হেয়ার ডাইয়ের ওপর। যা আপনার চুলের ক্ষতি করবে না। আসুন জেনে নেই প্রাকৃতিক উপায়ে যেভাবে সাদা চুল কালো হবে-

১. এক কাপ পানিতে দুই চামচ চা দিয়ে ভালো করে ফুটিয়ে ঠাণ্ডা করে পুরো মাথায় খুব ভালো করে ঘষে ঘষে লাগান চায়ের লিকার। ঘণ্টাখানেক রেখে ধুয়ে নিন। এটি লাগানোর আগে শ্যাম্পু করে চুল শুকিয়ে নিন। মাসে দুইবার ব্যবহার করলে উপকার পাবেন।

২. তাজা মেহেদি পাতা ও আমলকী বেটে মেশান কফির গুঁড়ায়। প্যাক তৈরি করে চুলে লাগিয়ে রাখুন দুইঘণ্টা। শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। মাসে একবার ব্যবহার করতে পারেন।

৩. খুব কড়া করে কফি বানিয়ে ঠাণ্ডা করার পর পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন কফি। আধা ঘণ্টা রাখুন, তারপর ধুয়ে নেবেন শুধু পানি দিয়ে। কফির গাঢ় রঙের আড়ালে ঢাকা পড়ে যাবে আপনার সাদা চুল। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এটি।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!