[ দেশজুড়ে ]
পাবনায় এক অস্ত্রব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
পাবনার ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে এক অস্ত্রব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার দুপুরে র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটকের নাম সজিব হোসেন। তিনি সজীব উপজেলার মুনসিকপুর (তেতুলতলা) মহল্লার শহিদুল ইসলামের ছেলে ও পেশায় অস্ত্রব্যবসায়ী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্র বিক্রির জন্য এক যুবক উপজেলার তেঁতুলতলা যাচ্ছেন এমন তথ্য পেয়ে রোববার রাতে অভিযানে নামে র্যাব। এসময় তার কাছ থেকে একটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়। অন্য একজন কৌশলে পালিয়ে যান।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার সহকারী এসপি জামিল হোসেন বলেন, ‘গ্রেফতারের পর সজিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বেশি দামে বিক্রির কথা স্বীকার করেন।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতার যুবককে সোমবার পাবনা জেলহাজতে পাঠান হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!