[ দেশজুড়ে ]
পাবনায় বিদেশি রিভলবার-গুলিসহ যুবক আটক
আটক আরিফুল ইসলাম (ছবি: ডেইলি বাংলাদেশ)
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়া থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার রাতে ওই যুবককে আটক করা হয়। আটক আরিফুল ইসলাম ওই গ্রামের আব্দুল হাই প্রামাণিকের ছেলে।
র্যাব-১২, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারইপাড়ায় অভিযান চালিয়ে আরিফুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক যুবক দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা করছিলেন। এছাড়া মানুষদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!