ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়ায় গোলাপি বলে টেস্ট খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২০
অস্ট্রেলিয়ায় গোলাপি বলে টেস্ট খেলবে ভারত
ফাইল ফটো

অনেক দিন যাবতই ভারতীয় ক্রিকেট দলকে দিবারাত্রির টেস্ট খেলতে অনুরোধ করে আসছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শেষ পর্যন্ত ভারতের কাছ থেকে বহুল প্রত্যাশিত গোলাপি বলের টেস্ট খেলার সম্মতি পেয়েছে অস্ট্রেলিয়া। 

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি রোববার জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে একটি দিবারাত্রির টেস্ট খেলবে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে যে কোন গ্রাউন্ডে তার দল একটি দিবারাত্রির টেস্ট খেলতে প্রস্তুত-ভারতীয় অধিনায়ক এ কথা বলার এক মাস পর এ ঘোষণা দিলেন বিসিসিআই সভাপতি।

ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বিসিসিআই সভাপতি বলেন, ‘হ্যাঁ, ভারতীয় দল অস্ট্রেলিয়ায় একটি দিবারাত্রির টেস্ট খেলবে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।’

Advertisement

পরবর্তী হোম সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিন-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হবে বলেও জানান ভারতের সাবেক এ অধিনায়ক। ভবিষ্যতে বোর্ড প্রতিটি সিরিজেই অন্তত একটি দিবারাত্রির টেস্ট খেলার চেষ্টা করবে বলেও জানান সৌরভ।

গত নভেম্বরে ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম গোলাপি বলে টেস্ট খেলেছে ভারত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!