[ খবর ]
নোয়াখালী লকডাউন
লকডাউন। ছবি: ডেইলি বাংলাদেশ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নোয়াখালীকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর হবে।
শুক্রবার বিকেলে এ ঘোষণা দেন নোয়াখালীর ডিসি ও জেলা ম্যাজিস্ট্র্রেট তন্ময় দাস।
তিনি জানান, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। লকডাউন চলাকালীন জেলায় সব ধরনের জনসমাগন নিষেধ। সড়ক ও নৌ-পথে নোয়াখালীতে মানুষ ও যানবাহন প্রবেশ করতে কিংবা বের হতে পারবে না। জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ডিসি আরো জানান, জরুরি সেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসা, নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহন ও গণমাধ্যম) এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!