ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

নিজ দেশে সেই শ্রীলংকার বিপক্ষে খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৯
নিজ দেশে সেই শ্রীলংকার বিপক্ষে খেলবে পাকিস্তান
ছবি: সংগৃহীত

ক্রিকেট টিম বাসে হামলা, নিষিদ্ধ অতঃপর ফেরা। দীর্ঘ দশ বছর পরে ঘরের মাঠ করাচিত খেলবে পাকিস্তান। লম্বা প্রতীক্ষার পর নিজ মাটিতে শ্রীলংকার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে নামছে স্বাগতিক পাকিস্তান।

শুক্রবার শুরু হচ্ছে পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচই হবে করাচিতে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

এক দশক আগে এই শ্রীলংকার বিপক্ষেই করাচিতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ দেখেছিল পাকিস্তানি দর্শকরা। ২০০৯ সালের জানুয়ারিতে ওই সফরে টেস্ট সিরিজে লাহোরে দ্বিতীয় ম্যাচের আগে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের নির্বাসন ঘটে। অবশ্য ২০১৭ সালের অক্টোবরে পাকিস্তানের হোম সিরিজ হিসেবে লাহোরে তিন ম্যাচ সিরিজের একটি টি-টিয়োন্টে ম্যাচ খেলেছিলো শ্রীলংকা। তবে করাচিতে এবারই প্রথম।

পাকিস্তানে এবার সীমিত ওভারের পূর্ণাঙ্গ সিরিজ খেলছে লঙ্কানরা। তবে নিরাপত্তা শঙ্কায় এবারের পাকিস্তান সফরে শ্রীলংকা সিনিয়র খেলোয়াড়রা দলের সঙ্গে আসেনি। তারপরও এবার করাচিতে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করতে পারাকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করছে পাকিস্তান।

দশ বছর আগে লিবার্টি স্কয়ার থেকে গাদ্দাফি স্টেডিয়ামে পৌঁছানোর মুখে সন্ত্রাসী হামলার মুখে পড়ে শ্রীলংকা দলকে বহন করা টিম বাসটি। ১২জন সন্ত্রাসী বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে প্রায় ২০ মিনিট ধরে শ্রীলংকার বাস ও আশে-পাশে গোলাবর্ষণ করে। এতে ছয় পাকিস্তানী পুলিশ ও দুই বেসামরিক ব্যক্তিসহ আট ব্যক্তি নিহত হন।

শ্রীলংকা দলের সাত খেলোয়াড়সহ কোচিং স্টাফের বেশ কয়েকজন আহত হন। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টারে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় শ্রীলংকার খেলোয়াড়দের। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানো হয় শ্রীলংকানদের। ফলে দ্বিতীয় ও শেষ টেস্টটি পরিত্যক্ত হয়।

সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে বিশ্বের কোনো দলই ক্রিকেট খেলতে আগ্রহ দেখায়নি। তাই পাকিস্তানের হোম ভেন্যু হয়ে যায় নিরপেক্ষ সংযুক্ত আরব আমিরাত। সেখানে নিজেদের হোম সিরিজগুলো খেললেও, এর মাঝে দেশের মাটিতে ক্রিকেট ফেরাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

ডেইলি বাংলাদেশ/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!