রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক পথচারী নারীর গলার স্বর্ণের চেইন টান দিয়ে পালিয়ে যাওয়ার সময় সিনেমার নায়কের মতো দৌড়ে ছিনতাইকারীকে আটক করেছেন ট্রাফিক সার্জেন্ট মোঃ শাহরিয়ার খাঁন।
আজ ২০/০৭/২০২৬ ইং (২০ জুলাই ২০২৬) আনুমানিক দুপুর ২টা ৪৫ মিনিটে শহীদ ফারুক স্মরণীর মুখে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
.png)
দুপুরের শিফটে ডিউটি পালন করছিলেন সার্জেন্ট মোঃ শাহরিয়ার খাঁন। এমন সময় তিনি দেখতে পান শহীদ ফারুক স্মরণীর মুখে এক পথচারী নারীর গলার চেইন ও লকেট ঝাপটা মেরে ছিঁড়ে নিয়ে এক ছিনতাইকারী দৌড়ে পালাচ্ছে।

পরিস্থিতি দেখে বিন্দুমাত্র সময় নষ্ট না করে সার্জেন্ট শাহরিয়ার তার সঙ্গে থাকা কনস্টেবল (কং ২৮৭২৪) কাজল দাসকে নিয়ে ছিনতাইকারীর পেছনে ধাওয়া করেন। বেশ কিছুদূর দৌড়ানোর পর তারা দুজনে মিলে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।
আটককৃত ছিনতাইকারীর নাম মোঃ স্বপন মিয়া (৫২)। তার কাছ থেকে ছিনতাই হওয়া লকেটসহ ১২ আনা ওজনের স্বর্ণের গলার চেইনটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত স্বর্ণের চেইন ও লকেট ভিকটিম অপাঁ খাঁন শসীর নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সাথে আটককৃত আসামি স্বপন মিয়াকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিউটিরত অবস্থায় সার্জেন্ট মোঃ শাহরিয়ার খাঁনের এমন তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও বীরোচিত সাহসিকতা দেখে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও পথচারীরা তাকে সাধুবাদ জানান এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।