ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অপরাধ ]

র‌্যাবের জালে কারওয়ান বাজারের শীর্ষ সন্ত্রাসী মহরম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৪, ৬ জুলাই ২০২৬
র‌্যাবের জালে কারওয়ান বাজারের শীর্ষ সন্ত্রাসী মহরম
প্রতীকী ছবি

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মহরমকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৪ জুলাই) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার (৫ জুলাই) রাতে র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মহরম দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, মাদক ব্যবসাসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি ওই এলাকার একজন তালিকাভুক্ত অপরাধী।

Advertisement

তার অপরাধের খতিয়ান টেনে র‌্যাব কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস জানান, মহরমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডাকাতি, দস্যুতা, চোরাই মালপত্র রাখা এবং মাদক সংক্রান্ত মোট ৬টি মামলা রয়েছে। এছাড়াও হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!