ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪১, ২ জানুয়ারি ২০২৫
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ৫৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের চাপ

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।  তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে রয়েছেন- বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮ জন।

Advertisement

এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪ জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৮ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন ও রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় ২৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৩৯৬ জন রোগী।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। এছাড়া ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!