বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলেন উজ্জল মাহমুদ। দুই মাস পর ঈদুল ফিতরের সময় ৫ লাখ টাকার জন্য তাহমিনা জান্নাতকে মারধরের পর হত্যা করা হয়৷ এ ঘটনায় ১৯ এপ্রিল মামলা দায়ের করেন নিহতের বাবা ইব্রাহিম খলিল। সেই মামলায় আসামি উজ্জল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
.png)