বুধবার (১ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলা খাতুন বাগনলতা গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। তিনি মেয়ের বাড়িতে বসবাস করতেন।
নিহতের নাতি আবু সুফিয়ান জানান, ফজিলা খাতুন তার মেয়ে রোকেয়া খাতুনের বাড়িতে থাকতেন। বুধবার সকালে কাপড় শুকাতে ছাদে ওঠার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
কালিগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।