ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৯, ২৬ ডিসেম্বর ২০২৪
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩
হাসপাতালে ডেঙ্গু রোগীদের চাপ

দেশে একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৫৬৯ জনে। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১১ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃতদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, একজন বরিশাল, একজন চট্টগ্রাম ও একজন খুলনা বিভাগের বাসিন্দা।

Advertisement

এছাড়া নতুন আক্রান্ত ১৫৩ জনের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ৪১ জন, ঢাকা বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং রংপুর বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭১১ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে ৫৬৯ জন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!