ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের নি‌চে চাপা প‌ড়া সেই মালিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ২৪ ডিসেম্বর ২০২৪
ট্রাকের নি‌চে চাপা প‌ড়া সেই মালিকের মৃত্যু
ট্রাকের নিচ থেকে মালিকের মরদেহ উদ্ধার -ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গমবোঝাই ট্রাক উল্টে চাপা পড়ার ১ ঘণ্টা পর ট্রাকের মালিক নূর মোহাম্মদকে মৃত অবস্থায় উদ্ধার ক‌রে‌ছে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ও হা‌টিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম ন‍ূর মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ন‍ূর মোহাম্মদ চাঁদপুর জেলার জাঙ্গারচর পৌরসভার কোটারচর মহল্লার মৃত আব্দুল জলিল সরকারের ছেলে।

এর আগে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সংলগ্ন ঢাকা-পাবনা মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পু‌লিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান অব্যাহত রা‌খে। দীর্ঘ ১ ঘণ্টা উদ্ধার অভিযানের পর সেই ট্রাকের মালিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ ব‌লেন, উল্লাপাড়া ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন হাইও‌য়ে মহাসড়কের পাশে নূর মোহাম্মদ নামে এক ব্যক্তির ট্রাক বিকল হয়। প‌রে রাস্তার পাশেই জ্যাক লাগিয়ে ট্রাকটি মেরামত করা হচ্ছিল। একপর্যায়ে জ‌্যাক থে‌কে ট্রাকটি স্লিপ‌কে‌টে উল্টে যায়। ট্রা‌কের নিচে আটকা পড়েন ট্রাকের মালিক নূর মোহাম্মদ। এক ঘণ্টা পর ট্রাকের নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!