ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

নেতিয়ে গেছে চিপস বা বিস্কুট? দুই মিনিটে করুন কুড়মুড়ে

কানিছ সুলতানা কেয়া
প্রকাশিত: ১৭:০৪, ৫ ডিসেম্বর ২০১৯
নেতিয়ে গেছে চিপস বা বিস্কুট? দুই মিনিটে করুন কুড়মুড়ে
ছবি: সংগৃহীত

চিপস বা বিস্কুট খুব ভালোভাবে কৌটোয় আটকে রাখলেও অনেক সময় তা নরম হয়ে যায়। এমনকি প্যাকেটের মুখ ভালো করে বন্ধ করলেও এই সমস্যায় পড়তে হয়।

ফলে হঠাৎ করে খেতে গিয়ে মুখে দিলেই মনটা খারাপ হয়ে যায়। পছন্দের চিপস বা বিস্কুট একবার প্যাকেট খোলার পরও দীর্ঘদিন ভালো রাখতে কি করবেন? জেনে নিন সহজ তিনটি পদ্ধতি-    
 
> চুলায় একটি প্যান বসিয়ে হালকা গরম করুন। এবার চিপস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। নামিয়ে ঘরের সাধারণ তাপমাত্রায় রেখে ঠাণ্ডা করে নিন। মুহূর্তেই চিপস কুড়মুড়ে হয়ে যাবে।   

> এছাড়াও মাইক্রোওয়েভে দিয়েও চিপস কুড়মুড়ে করে নিতে পারেন। সেক্ষেত্রে দেড় মিনিটের বেশি গরম করবেন না।  
 
> চিপস বা বিস্কুটের প্যাকেট খোলার পর প্যাকেটের মুখ ভালোভাবে বন্ধ করে নরমাল ফ্রিজে রাখতে পারেন। এতে অনেক দিন পর্যন্ত চিপস কুড়মুড়ে থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!