ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

আওয়ামী লীগ নেতাকর্মীদের থানায় নেওয়ার নির্দেশ ইশরাকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৮, ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাকর্মীদের থানায় নেওয়ার নির্দেশ ইশরাকের
ছবি: সংগৃহীত

এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। এ জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাত-দিন পালাক্রমে পাহারা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন তিনি।

পোস্টে ঢাকা-৬ আসনের অন্তর্গত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড এবং সূত্রাপুর, কোতোয়ালি, গেণ্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন ইশরাক।

তিনি লেখেন, প্রত্যেক এলাকায় মিছিলসহ পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।

ইশরাক আরও লেখেন, কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। দলের পক্ষ থেকে রাত-দিন পালাক্রমে এ কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!