ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ডিসি অফিসে সৌরবিদ্যুৎ, বিল সমন্বয়ে জটিলতা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮, ২১ অক্টোবর ২০২৬
ডিসি অফিসে সৌরবিদ্যুৎ, বিল সমন্বয়ে জটিলতা
সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার মোট উৎপাদন সক্ষমতা ৫ মেগাওয়াট (৫,০৬৮.৫ কিলোওয়াট) অতিক্রম করেছে।

সরকারি প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে প্রায় ১৫ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। এই উদ্যোগ সরকারি কার্যালয়ের বিদ্যুতের ব্যবহার ও খরচ কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডের চাপ কমাতেও ভূমিকা রাখছে।

তবে বিদ্যুৎ বিভাগের প্রশাসনিক প্রক্রিয়ার কারণে নেট মিটারিং অনুমোদন না পাওয়ায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ বা বিদ্যুৎ বিলের সাথে সমন্বয় করার সুবিধা এখনো পুরোদমে শুরু করা যায়নি।

যেমন—শরীয়তপুর ডিসি কার্যালয়ে ২৪ কিলোওয়াট ক্ষমতার সোলার থেকে মাসে ৮০০ ইউনিট বিদ্যুৎ মিললেও নেট মিটারিং ঝুলে থাকায় বিল সমন্বয় আটকে আছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র অনুযায়ী ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে নেট মিটারিং সংযোগ প্রক্রিয়া দ্রুততর ও সহজ করা জরুরি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!