ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এনআইডি সেবা নিয়ে মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬
এনআইডি সেবা নিয়ে মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর
ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র সেবা কীভাবে প্রদান করা হবে তা নির্ধারণ করতে আগামী ৩০ সেপ্টেম্বর ইসির কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো.শাহ আলম স্বাক্ষরিত চিঠি থেকে বিষয়টি জানা যায়।

Advertisement

এতে বলা হয়, ইসির সিনিয়র সচিবের সভাপতিত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান সংক্রান্ত মতবিনিময় সভা আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, ওই সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তারা জুম অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডি সেবা আরও সহজ করতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তবে এ সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রবাসী ভোটাররা।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!