ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন ঘিরে স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮, ২৬ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন ঘিরে স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন ঘিরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে

সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

তাঁর এই আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ও বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা।

রোববার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ভেতরে ও বাইরে নির্ধারিত পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করতে তিন বাহিনীর সদস্যরাও সৌধ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীদের। স্মৃতিসৌধের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে গেট ও অভ্যন্তরে শেষ মুহূর্তের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন করা হয়েছে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু জানান, সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন ঘিরে স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!